দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ : কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মশাউড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের মধ্যে ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত তিন চাকার নছিমনটি উল্টে যায়। এতে ব্যবসায়ী জব্বার আলী মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা গেছেন।
দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জব্বার আলী মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তন্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments