পিরোজপুর অফিস: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে পরিণত হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান এবং এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির নেতা হাসানুল কবীর লীন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা জাসাস সভাপতি জাহিদুল ইসলাম এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রহিমা আক্তার হাসি প্রমুখ। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক, একই সঙ্গে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments