ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তৃতীয় ধাপে আগামীকাল ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রে মালামাল নিয়ে গেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে প্রতিটি কেন্দ্রে ৪ স্থরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে টহলে থাকবে বিজিবি, র্যাব, পুলিশ সদস্যরা। সরাইল, নবীনগর ও বাঞ্চারামপুর উপজেলার ৩৩ ইউনিয়নের মোট ৩৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে নবীনগরে ১২১ টি, বাঞ্ছারামপুরে ১০৮টি ও সরাইলে ১০১টি কেন্দ্র রয়েছে। ৩৩টি ইউনিয়নের মধ্যে নবীনগরের বীরগাঁও ও সরাইল সদরে ইভিএমএ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তিন উপজেলার ৩৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ১৪ হাজার ৫৭১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪১ জন প্রতিন্দ্বন্দ্বীতা করছেন, সাধারণ সদস্য পদে ১০২০ জন ও সংরক্ষিত পদে ২৯৩জন প্রতিন্দ্বন্দ্বীতা করছেন। তবে কোন প্রার্থী না থাকায় বাঞ্ছারামপুরে ৮ জন এবং নবীনগরে ১জনসহ মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments