অপূর্ব ফারুকঃ করোনা সংক্রমণ রোধে ৫ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল ১ আগস্ট থেকে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার । এ সিদ্ধান্তে শ্রমিকদের কর্মস্থলে ফিরাতে মুঠোফোনে নির্দেশনা দেয় কারখানা কর্তৃপক্ষ। দূরপাল্লার বাস, গণপরিবহন, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় চরম ভোগান্তি নিয়ে ফেরিতে পারাপার হচ্ছেন রাজধানী মুখী শ্রমিকরা।
একইভাবে সারাদেশ থেকে একযোগে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে জনস্রোত দেখা যায় ।
শ্রমিকদের অভিযোগ, পরিবহণ ব্যবস্থা না থাকায় ফেরিঘাটে আসতে যাত্রীদের দীর্ঘ পথ পায়ে হেঁটে, আবার ছোট যানবাহনে ভেঙে ভেঙে পাড়ি দেওয়া ছাড়াও অধিক ভাড়া গুণতে হচ্ছে অভিযোগ যাত্রীদের।
উত্তর অঞ্চল থেকে রাজধানী মুখী শ্রমিকদের ভিড় দেখা গেছে আবদুল্লাহপুর ও আমিন বাজার এলাকায়। জনস্রোত দেখা যায় শনিরআখড়া ও সাইনবোর্ড এলাকাতেও। যে যেমন পারছে রাজধানীতে ঢুকছে
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments