ডেস্ক রিপোর্ট: তুরস্কের প্রাচীন শহরটির একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৮১ জন।
কর্তৃপক্ষ জানায়, তাসকিম স্কয়ার এলাকায় একটি শপিং স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই জানিয়েছেন, একজন মহিলা এই বিস্ফোরণটি ঘটিয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তুরস্ক প্রতিনিধি সিনেম কোসেওগ্লু বলেন, ‘সবার দৃঢ় বিশ্বাস— এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে আমরা এখনও কোনো দাপ্তরিক বিবৃতি পাইনি।’
তুরস্কের নিরাপত্তা বিশ্লেষক মুরাত আসলান আল জাজিরাকে বলেন, ইস্তিকলাল অ্যাভিনিউ খুবই জনবহুল একটি এলাকা এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া।
‘সাধারণত এই এলাকায় সর্বোচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তা থাকে। এছাড়া অ্যাভিনিউ জুড়ে প্রচুর সংখ্যক নজরদারি ক্যামেরাও রয়েছে। যদি এটি কোনো সন্ত্রাসী হামলা হয়, সেক্ষেত্রে আমার ধারণা— পুলিশ দ্রুত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে।’
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments