ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, জাতিগত উন্নয়নের জন্য শুধু বস্তুগত উন্নতিই যথেষ্ট নয়, প্রয়োজন আত্মিক উন্নয়ন। আর এ ক্ষেত্রে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রেখে জাতিকে এগিয়ে নিতে পারে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর দা ওয়েস্টিন হোটেলে ১৪ বছরে পদার্পণে দেশ টিভির নতুন লোগো উন্মোচন ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় অতিথিদের সাথে নিয়ে দেশ টিভির নতুন লোগো উন্মোচন করেন সম্প্রচারমন্ত্রী।
১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরেই দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যমবান্ধব, সমালোচনাকে সমাদৃত করে।
গণমাধ্যম শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভই নয়, গণমাধ্যম রাষ্ট্রের, সমাজের দর্পণ হিসেবে কাজ করে উল্লেখ করে ড. হাছান বলেন, মানুষের মনন তৈরির ক্ষেত্রে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করা, সঠিক তথ্য দেওয়া এবং নতুন প্রজন্মকে তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।
এসময় দেশ টিভি তাদের ১৩ বছরের পথচলায় বাঙালি সংস্কৃতিকে লালন ও সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করেছে উল্লেখ করে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।
দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এমপি, আওয়ামীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক,
আব্দুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান স্বাগত বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments