স্টাফ রিপোর্টার: যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, “আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। গড়তে চাই মানবিক বাংলাদেশ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে তিনি ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে একটি শান্তিপূর্ণ পল্লবী–রূপনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সব মন্তব্য
No Comments