ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকের কার্যবিবরনী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।
কমিটি গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরী এবং দর্শক-শ্রোতাদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অ:দা:) মোঃ শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
সব মন্তব্য
No Comments