সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ব্যাটারী চালিত রিক্সা,ভ্যান,ইজিবাইক,অটোরিক্সা বন্ধে হাইকোর্টের অন্তবর্তিকালীন আদেশ বাতিলের দাবীতে জামালপুর সদর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গণসাক্ষর শুরু করেছে।
২৯ জানুয়ারী (শনিবার) সকালে বসাকপাড়াস্থ জামালপুর সদর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই গণসাক্ষর শুরু করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সুমন মাহমুদ,সভাপতি বিশ্বজিৎ দেব রাজন,সহসভাপতি রমিজ উদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ শিউলী বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিক্সা শ্রমিকরা বলেন,হাইকোর্ট থেকে আদেশ জারি হয়েছে আমাদের এই ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান,ইজিবাইক,অটোরিক্সা বন্ধের। আমরা এর প্রতিবাদ জানিয়ে এই আদেশ বাতিলের দাবী করছি। রিক্সা,ইজিবাইক,অটোরিক্সার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। জামালপুর সদর উপজেলায় আমাদের এই গণসাক্ষর চলবে।
জামালপুর সদর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ দেব রাজন বলেন,ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান,ইজিবাইক,অটোরিক্সার বন্ধে হাইকোর্ট থেকে অন্তবর্তিকালীন একটি আদেশ জারি করেছে। আমরা ইতিমধ্যে এই আদেশের বিপরিতে আপিলও করেছি। এই গণপরিবহন বন্ধ হয়ে গেলে এর সাথে সম্পৃক্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই হাইকোর্ট এই আদেশ প্রত্যাহার করে সরকার এই ব্যাটারী চালিত যানবাহনগুলিকে আধুনিকায়ন করে মটরযান আইন সংশোধন করে এই ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান,ইজিবাইক,অটোরিক্সাসহ সকল ব্যাটারী চালিত যানবাহন মটরযান আইনে সম্পৃক্ত করে নিবে। আজ থেকে আমরা গণসাক্ষর শুরু করেছি। জামালপুর শহরে প্রায় তিন থেকে চার হাজার ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক,অটোরিক্সা চলে আমরা চার হাজার গণসাক্ষর জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরন করবো।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments