কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোতষ নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামে খালের মাছ ধরায় বাধাদিতে গেলে এমন ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার জন্য একই এলাকার উত্তম, দিলিপ, সঞ্জয়, সঞ্জীব, মিলন, দিপক হালদারকে দায়ী করে আহত মনোতষ জানান, আমাকে যারা মেরে আহত করেছে তাদের মধ্যে মিলন হালাদার উল্টো হাসপাতালে এসে ভর্তি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সন্তোষ মি জানান, প্রায় ৮/৯ জনের দল এসে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এক পর্যায় মনোতোষের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
অপর বাসিন্দা অসিত খরাতী জানান,এ ঘটনার নেতৃত্বকারী উত্তম হালদার একজন দুষ্ট প্রকৃতির লোক। সে সব সময় সমাজের মধ্যে দ্বন্ধবাধীয়ে রাখে। আমরা এর সুষ্ঠ সমাধান চাই।
এবিষয়ে প্রতিপক্ষ উত্তম হালদারকে একাধিকবার ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার বলেন,মাছ ধরা নিয়ে একটি দ্বন্ধের ঘটনা শুনেছি। তবে কোন পক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments