স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষদিনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে সন্ধা পর্যন্ত যাত্রাবাড়ী চৌরাস্তায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন তিনি।
এদিন বিকালে অবরোধ বিরোধী মিছিল যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া ও ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন।
এ সময় উপস্থিত ছিলেন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভূইয়া সেন্টু, ৭০ নং ওয়ার্ডস্থ ঠুলঠুলিয়া ইউনিটের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী, মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা আক্তার শান্তা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশফাকুর রহমান ভুট্টু, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিন্টু, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, ৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট, আইডিয়াল স্কুল ইউনিট সাধারণ সম্পাদক জালাল মিয়া, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান মাসুম, জেবি মেমোরিয়াল ইউনিটের সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান চৌধুরী খোকন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চঞ্চল সর্দার, সুমন সর্দারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments