আনিছ আহমেদ শেরপুরঃ শেরপুরের ঝিনাইতী উপজেলার তাওয়াকোচায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৭ অক্টোবর রবিবার বিকালে উপজেলার তাওয়াকোচা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহসিন আলী, আব্বাস আলী, আব্দুর রহিম, ইয়াসিন আলী, মোরশেদ আলী প্রমুখ। বক্তারা বলেন সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় ৭ একর জমি থেকে বালু উত্তোলনের অনুমতি পায় ইজারাদার আক্তার হোসেন। উক্ত জমিতে কোন বালু নেই। ইজারাদারের লোকজন লিজ এলাকার বাইরে খাড়ামুড়া, রাঙ্গাজান, বালিজুরি, হালুয়াহাটিসহ বিভিন্ন স্থানে ২ শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন অবৈধভাবে অর্ধ কোটি টাকার বালু লুটপাট করে আসছেন। বক্তারা বলেন এসব অবৈধ বালু লুটপাটের বিষয়ে তারা দীর্ঘ দিন ধরে প্রতিবাদ করে আসছেন। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে আসছেন। কিন্তু অবৈধভাবে বালু লুটপাট বন্ধ হয়নি। ২৪ অক্টোবর উপজেলা প্রশাসন অবৈধ বালু লুটপাট বন্ধে অভিযান পরিচালনা করে। এসময় ২৫ ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর করা হয়। এক বালু শ্রমিককে ৫ মাসের সাজাও দেয়া হয়।
জানা যায়, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার সময় বালু মহালের তাওয়াকোচা রাজস্ব আদায় ঘর বন্ধ করে লোকজন আত্মগোপন করে।
অভিযান শেষে উপজেলা প্রশাসন চলে আসলে রাজস্ব আদায় ঘরে আসে ইজারাদারের লোকজন। এ সময় ভ্রাম্যমান আদালতে ক্ষতিগ্রস্ত ড্রেজার মেশিন মালিকরা বিক্ষুব্ধ হয়ে রাজস্ব আদায় ঘরে ইজারাদারের লোকদের উপর হামলা করে। এতে ২ জন আহত হয়। এ ব্যাপারে বালুমালের ইজারাদারের পক্ষ থেকে এক সাংবাদিকসহ ৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে থানা একটি মামলা দায়ের করা হয়। বক্তারা বলেন ঘটনার সাথে জড়িতদের মামলার আসামি না করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের নামে মামলা দেয়া। পরে এলাকাবাসী উক্ত মামলা প্রত্যাহার ও অবৈধভাবে বালু লুটপাট বন্ধে দাবিতে এলাকাবাসী এ মানববন্ধন করে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ বালু লুটপাট বন্ধের দাবি জানান। মানববন্ধনে এলাকার ২ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
সব মন্তব্য
No Comments