ফরিদপুর অফিস: ফরিদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাদরাসা শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামানের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির মধুখালী শাখার সভাপতি মো. নাজির হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রজব আলী মোল্লা এবং মাদরাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ইউএনওর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গ, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনওর ওপর হামলা চালায়।
এসময় ইউএনও ছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও ড্রাইভারসহ অপর ৬ জন আহত হয়। এসময় ভাঙচুর করা হয় ইউএনওর সরকারি গাড়িটিও।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments