ঐ স্বাধীন পতাকা আমার
কথা: জাকির হোসেন আজাদী
আমি পায়নি খুজে আমার হারানো ভাইকে
পায়নি খুজে আমার নোলক পরা সেই বোনকে
তবে কি- ঐ স্বাধীন পতাকা আমার হারানো ভাই
তবে কি- ঐ স্বাধীন বলাকা আমার হারানো বোন
এই সবুজের সমারোহে, নিসর্গ কুঞ্জে কুঞ্জে
আজও তাদের খুঁজে বেড়াই।।
আমি কোথাও দেখিনা আমার প্রিয়তমাকে
যার শুন্যতা জীবন বিপন্ন করেছে আমাকে
তবে কি- সে আজ রক্তে ভেজা মানচিত্র
কৃষক যেথায় ফসল ফলায় দিবা রাত্র
মাঝি যেথায় ভাটিয়ালি গান গায়।।
আমি কোথাও দেখিনা আমার ছোট্ট শিশুকে
নতুন পৃথিবীর স্বপ্ন আঁকা ছিল যাহার বুকে
তবে সে কি আজ রক্তিম সূর্য আলোকছটা
মুক্তদানার মত সকালের শিশির ভেজা ফুল
ওলির ছোঁয়ায় ফুল সুগন্ধ ছড়ায়।।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments