ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ২০% শুল্ক নির্ধারণ ও মার্কিনীদের সাথে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট এর প্রতিক্রিয়া জানিয়ে নিন্মোক্ত বিবৃতি প্রদান করে। আমেরিকার শুল্ক নীতির চাপ সামলাতে সরকার নন ডিসক্লোজ চুক্তি, বন্দর, রাখাইন মানবিক করিডোর, বাধ্যতামূলক ২৫টি বোয়িং কেনার প্রতিশ্রæতি দিয়ে যেভাবে ২০%+১৫% শুল্ক নির্ধারণ করলেন তা একেবারেই একটি আত্মঘাতি সিদ্ধান্ত। জনগণকে অন্ধকারে রেখে মার্কিন সামরিক ও বাণিজ্য শুল্ক আগ্রাসী কূটনীতির কাছে পরিপূর্ণ আত্মসমপর্ন করলো বাংলাদেশ। শুধুমাত্র গার্মেন্টস সেক্টর বাঁচাতে এই নীতি আগামীতে বাংলাদেশের সার্ব্বিক অর্থনীতির ওপর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। বাজার অর্থনীতির অসমখেলায় সাম্রাজ্যবাদ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোকে যেভাবে বেধে ফেলছে তাতে বৈষম্য, সামরিক শক্তিবৃদ্ধি ও নয়াউপনিবেশিক নিষ্ঠুরতার শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। বিশে^র শ্রমজীবি মেহনতী মানুষের সংকট আরো বৃদ্ধি পাবে। কোন ক্ষেত্রে পৃথিবীর কোন কোন অঞ্চলে দূর্ভিক্ষও দেখা দিতে পারে। সর্বগ্রাসী মার্কিন শুল্কনীতি এবং সা¤্রাজ্যবাদী নয়াউপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের মিত্র মৌলবাদী লুটেরা পুঁজির বিরুদ্ধে এদেশের সকল প্রগতিশীল, বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আশু কোন বিকল্প নেই।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments