মোংলা থেকে মো. নূর আলমঃ ”বৈষম্য ঘোচাও সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” শ্লোগানে মোংলার মিঠাখালী বাজারে ১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি’র মোংলার সমন্বয়কারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন, জাতীয় পার্টি মোংলা পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুজ্জামন সেলিম, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন মানবাধিকার অসাধারণ একটি অধিকার, যা প্রত্যেক মানুষের প্রাপ্য। কিন্তু আমরা এর বহু লঙ্ঘন দেখতে পাই। এই লঙ্ঘন ঠেকাতে হলে প্রথমে বুঝতে হবে, মানবাধিকার আসলে কী। জানতে হবে মানবাধিকার লঙ্ঘিত হলে কী করতে হবে। বক্তারা আরো বলেন সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই। সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, কারণ বাংলাদেশ আমাদের। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments