মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সাথে অসদাচরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা।
রবিবার বেলা সাড়ে ১১ টা সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ ও সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল,মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল, মোঃ সেলিম মোল্লা।
সাংবাদিকরা আধাঘন্টা মানববন্ধন কর্মসূচির শেষে হাসপাতালটির পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মুজিব সড়কে অবরোধ করে এ সময় সড়কে বসে পড়ে।
সাংবাদিকরা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
শুধু ফরিদপুর জেলা নয় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অসহায় দরিদ্র সাধারণ সেবা প্রত্যাশীরা নানান ভোগান্তির স্বীকার হচ্ছে।
এ ছাড়াও বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা এবং সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
গত শনিবার ৬ জুলাই দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিক সাপে কাটা রোগীর ছবি ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই ফটো সাংবাদিককে উদ্ধার করে।
পরে সংবাদকর্মীরা সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে জরুরী মিটিং করে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামল ...
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments