বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে কর্মচারীরা। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে শতাধিক কর্মচারী উপস্থিত হয়ে তাদের দ্রুত আপগ্রেডেশনের দাবি জানান৷
বুধবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনসহ একাধিক দফতরে তালা ঝুলিয়ে তারা ঐ আন্দোলন শুরু করেন।
এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলাম জানান, আপগ্রেডেশনের নীতিমালা অনুযায়ী আমাদের অনেকের পদন্নোতি না হওয়ায় অনেক সুবিধা থেকে বঞ্চিত৷ করোনার কারণে দুবছর ধরে আমাদের আপগ্রেডেশন বন্ধ আছে৷ আমরা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বাস্তবায়ন চাই।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, তাদের আপগ্রেডেশন অনেক আগেই হয়ে আছে। আমাদের আপগ্রেডেশন কমিটির মিটিংয়ের মাধ্যমে দ্রুত এর বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments