বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাতে লোকালয়ে ঢুকে একটি উন্মত্ত শিয়াল অতর্কিত হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টা উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান- মঙ্গলবার রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বসতঘরে ঢুকে শিয়ালটি হঠাৎ তাণ্ডব শুরু করে। এরপর বাড়ির আশপাশে ও রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কামড়াতে থাকে। দিনের আলোতে শিয়ালের এই আকস্মিক আক্রমণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিয়ালের কামড়ে আহতরা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা। তারা হলেন মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম জানান- হাসপাতালে আসা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুরক্ষামূলক জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে।
রাতের বেলায় লোকালয়ে শিয়ালের এমন আক্রমণাত্মক ঘটনায় রবিয়ারচর ও এর আশপাশের গ্রামের মানুষের মধ্যে চরম ভীতি কাজ করছে। শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments