দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ সহ একজন স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর ১২.০৫টায় চরচিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে ৩০০ গজ উত্তরে শুন্য লাইন হতে মাত্র ১০গজ বাংলাদেশ অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় শ্রী রপন মন্ডল (৪২) কে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজানবেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে। অভিযান চলাকালে খারিজারখাক গ্রামের মুজা সরকারের ছেলে অপর চোরাকারবারী নুর আলম সরকার (৩৫) পালিযে যায়।
উদ্ধার করা স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৬২০ টাকা নির্ধারণ করে ট্রেজারি অফিসে জমা করার কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক স্বর্ণ চোরাকারবারীকে দৌরতপুর থানায় হস্থান্তর কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments