ডেস্ট রিপোর্ট: জাতীয় সংসদে অর্থবিল-২০২৪ পাস হয়েছে। শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কয়েকটি সংশোধনীসহ কণ্ঠভোটে বিলটি পাস হয়েছে।তার আগে অর্থবিলের ওপর কয়েকজন সংসদ সদস্যের আনা ১৬টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ১১টি প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়ে যায়।
বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের আলােচনায় অংশ নেন। পরে অর্থমন্ত্রী হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বিলের ওপর আলোচনা করেন।
১৫শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ রেখেই এ বিল পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল হাসান আলী গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।প্রস্তাবের ওপর ১১ দিন আলোচনা শেষে অর্থবিল পাস হয়েছে।রোববার বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
শেষে স্পিকার ড. শিরীন শারমিন রোববার ( ৩০ জুন ) বেলা ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments