ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট আইনজ্ঞ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা হেছেন। রবিবার ( ৪ মে ) বিকেল ৪.৩০ টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।।এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি নাতনীসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা রাত সাড়ে ৮টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল বেলা ১১টায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জনাব আব্দুর রাজ্জাক ছিলেন জামায়াতে ইসলামের সহকারি জেনারেল সেক্রেটারি এবং পরে এবি পার্টির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ছিলেন।
তিনি আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামী পক্ষের আইনজীবী ছিলেন। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে ২০১৯ সালে আত্মপ্রকাশ করা এপি পার্টির প্রধান উপদেষ্টা হন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে যান। ১১ বছর পর গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি।
২০২০ সালে আবদুর রাজ্জাকের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েন। সে সময় এবি পার্টির প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তিনি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিইরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তারঁ দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments