খুলনা অফিস: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নড়াইলে আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হলো নড়াইল শিল্পকলা উৎসব ২০২৫। উৎসবকে কেন্দ্র করে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় এস এম সুলতানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১০:৩০ টায় শিশুস্বর্গ ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় ‘ভূমিপূত্র: চিত্রশিল্পীদের কর্মশালা’ এবং ‘ঐ নূতনের কেতন ওড়ে: জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র প্রদর্শনী’ ও ‘শিশুস্বর্গের শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়।
কর্মশালা উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান এবং খুলনা আর্ট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শিল্পী বিমানেষ বিশ্বাস।
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সকাল ১০ টায় শিশুস্বর্গ ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় পাপেট শো ও কর্মশালা অনুষ্ঠিত হবে। পরিচালনায় থাকবেন জলপুতুল পাপেটস্।
বিকাল ৫:৩০ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ‘এস এম সুলতানের জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী ইমাম হোসেন সুমন। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মাহবুব জামান শামী, শিল্পী বিমানেষ বিশ্বাস ও শিল্পী স্বান্তনা শাহরিন নিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মোঃ ইকবাল হোসেন সিকদার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
সন্ধ্যা ৬:৩০ টায় শিল্পী নিখিল চন্দ্র দাস-এর পটগান এবং স্থানীয় গানের দল সংগীত পরিবেশন করবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments