স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটককৃতরা হলেন বাবর মিয়া (২১), রিফাত হাসান (১৬) ও আব্দুর রাকিব (২২) ।
সোমবার (৪ আগষ্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, রবিবার (০৩ আগষ্ট ) রাতে দেশীয় অস্ত্র সামুরাইসহ এদের গ্রেপ্তার করেছে র্যাব-২। এসময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সামুরাই।
০৩ আগষ্ট রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-২ বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১। বাবর মিয়া (২১) ২। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রিফাত হাসান (১৬) ও ৩। আব্দুর রাকিব (২২)দেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ০২ টি সামুরাই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিরা আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments