স্টাফ রিপোর্টার: টঙ্গী ৫৮ তম বিশ্ব ইজতেমা ১ম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের সাথীরা।
রোববার ( ০২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসুল্লিরা ইতিমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। এবং দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি)) বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং রোববার মাগরিবের আগেই তা সম্পন্ন করে।
মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩,৪,৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন। এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরীর করার ব্যবস্থা গ্রহন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জানুয়ারি ৩১শে ও ফেব্রুয়ারি ১, ২ যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ০৫ জন মুসল্লির মৃত্যু হয়। এবং প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments