রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাসের চাপায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হাওলাদার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ময়মনসিংহ থেকে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলো। বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থান অতিক্রম করার সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আলমগীর হাওলাদারের মৃত্যু হয়। তবে বাসটির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে বাসটিতে ৫০-৬০ জন যাত্রী নিয়ে খুব দ্রুতগতিতে চলছিল।
এদিকে ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেলাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে বাসটি আটক করে নেওয়া হয়েছে গৌরনদী হাইওয়ে থানায়। এ ঘটনায় নিহতর পরিবারের কেউ মামলা দায়ের করেনি, করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments