বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান " ইত্যাদি " ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ' ইত্যাদি ’ অনুষ্ঠানকে ঘিরে চেয়ার ভাঙচুর ও মারামারির ঘটনার পরপরই অনুষ্ঠান স্থগিতের পরেই আবার সুটিং শেষ করে ঢাকা ফিরেছে ইত্যাদি কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংকনাথের রাজবাড়ীতে ' ইত্যাদি ’র অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠান ঘিরে জেলাজুড়ে প্রায় ৬ হাজারের মতো প্রবেশ পাশের ব্যবস্থা করেছিলো ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠান শুরুর কয়েকদিন আগ থেকেই প্রচার বেশি হওয়ার কারণে সেই রাজবাড়ীতে প্রায় ২ লক্ষ মানুষের সমাগম ঘটে। জায়গা ছোট এবং চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত না হলেও ছোট ছোট কিছু দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
স্থগিত করার এক ঘন্টা পরে জেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় পুনরায় অনুষ্ঠান চালু করে কর্তৃপক্ষ। এবং শেষে সফলভাবে অনুষ্ঠান শেষ করে ইত্যাদি টিম।
প্রথমে স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পরবর্তীতে ঘন্টাখানেক পরে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে শেষ হয় অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments