মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও চাদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহরের থানা রোডস্থ্য ধান হাটায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার রয়েছে। তারা সন্ত্রাস, চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্ষায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফিরোজ আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
বিএনপির কারীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চাালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, অহেদ লস্কার ও মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments