নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মডেল আটোয়ারী উপজেলাকত গড়ে তোলার লক্ষে পঞ্চগড়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মত বিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাবেত আলী। মঙ্গলবার (১লা অক্টোবর ) দুপুরে আটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু সাঈদ, অটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান
সভায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মমকর্তা আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাগপা, বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা নেতৃবৃন্দ। এছাড়াও অংশ নেন আইনজীবি, মুক্তিযোদ্ধা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সাংবাদিক ও সূশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় নিরাপত্তা ও মন্দিরের ভূমি জটিলতার কারনে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা নিয়ে সংশয় প্রকাশ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি/সস্পাদক
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মন খুলে পুজা করার আহ্বান জানায়।
মতবিনিময় সভায় প্রায় তিন ঘন্টাব্যাপী সময় ধরে অংশ নেয়া রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা করে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা তুলে ধরেন। একই সাথে নতুন পঞ্চগড় গড়তে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ক্রমান্বয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নতুন আটোয়ারী গড়তে সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments