দিনাজপুরের বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দিনাজপুরের বোচাগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়। পরে শিক্ষার্থীদের শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।
এ সময় শিক্ষার্থীরা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে। তারা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করে।
লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments