বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ ৪ জনের করোনায় আক্রান্ত। গতকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে পাওয়া তথ্যসূত্র অনুযায়ী বিষয়টি জানা গেছে।
আক্রান্তরা হলেন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থী এবং এপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের দুই শিক্ষার্থী ৷ এছাড়াও রসায়ন বিভাগের এক জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় ৷
এদিকে করোনার কারণে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা স্ব-শরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।অপরদিকে করোনা আক্রান্ত শিক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করে এপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোঃ নুরুন্নবী বলেন, এখন পর্যন্ত আমাদের ২ জন শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। ইতিমধ্যে আক্রান্ত শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিকনির্দেশনা প্রদান হয়েছে। এছাড়াও এ বিষয়ে যেকোন প্রকারের সহযোগিতা প্রয়োজন হলে, বিভাগ থেকে তাদের সহযোগিতা করা হবে বলে তিনি আরও জানান।
এসময় চলমান পরিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “যেসকল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন এই মুহুর্তে তাদের পরিক্ষা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসাথে আমরা স্বাস্থ্যবিধি মেনে এক সপ্তাহের মধ্যে চলমান পরিক্ষা শেষ করব।
করোনা আক্রান্ত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, “আমি এ ব্যাপারে মাত্র জানলাম ৷ আমি দ্রুত তাদের আইসোলেশনের ব্যবস্থা করছি ৷”
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়ে জানতে চাইলে আরও তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উপাচার্য স্যারের সাথে এ ব্যাপারে আলোচনা করব এবং সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ৷”
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ ...
সব মন্তব্য
No Comments