সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভার পৌরসভার ভেতরে ঘুষের পাঁচ হাজার টাকা ভাগাভাগি নিয়ে দুই কর কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌর কার্যালয়ে এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
জানা গেছে, চলতি বছরের জুনে দক্ষিণ দরিয়াপুর মৌজার একটি হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের আবেদনের জন্য এক বাসিন্দার কাছ থেকে সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম পাঁচ হাজার টাকা নেন এবং মাত্র এক হাজার ১৫০ টাকার রশিদ দেন।কিন্তু কাজটি তিনি ইচ্ছাকৃত পেন্ডিং রাখেন।
বুধবার দুপুরে কর নির্ধারক নাজমুল হাসান এই বিষয়ে নজরুলকে প্রশ্ন করলে প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কর নির্ধারক কর্মকর্তা তন্দ্রা ইয়াসমিন।
তিনি বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে একে অপরকে আঘাত করেন। মূলত একটি ফাইল নিয়ে ঘটনাটি ঘটে। উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লে তারা।
এ জানতে চাইলে নাজমুল হাসান বলেন, একটি ফাইলের কাজ না করেই পেন্ডিং রাখেন নজরুল। বাড়ির মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার ১৫০ টাকার রশিদ দিয়েছেন। বিষয়টি জানতে চাওয়ায় উত্তেজিত হয়ে আমাকে আঘাত করেন নজরুল। তখন হাতাহাতি হয়।নজরুল ইসলাম বলনে, এখানে মারামারি হয়নি। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে গেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে নজরুল ইসলামের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments