আনিছ আহমেদ, (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ ঘন্টা পর আবার তাকে গ্রেফতার করেছে।আসামি মো. আব্দুস সালাম (২৫) নামের ওই যুবক সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে। ২১ জুন মঙ্গলবার দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে র্যাব-১৪। পরে সোমবার তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হলে পুলিশ সালামকে রিমাণ্ডসহ মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করে। আদালত ২১ জুন সোমবার রিমাণ্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে প্রেরণ করেন। সোমবার সকালে পুলিশ রিমাণ্ডের আবেদনের শুনানীর জন্য সালামকে আদালতে নেয়া হলে আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।
পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হকের নেতৃত্বে সদর থানা পুলিশের অভিযানে ৩ ঘন্টার মধ্যেই উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, মাদক মামলার আসামি সালাম পালিয়ে যাওয়ার পরপরই আমরা অভিযানে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা জানতে তদন্ত করা হবে। তদন্তে কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments