.
স্টাফ রিপোটার: আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিবে না বিএনপি। সোমবার ( ১৫ এপ্রিল ২০২৪ ) রাত ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা এ সিদ্ধান্ত হয়েছে।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দলের যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সভা মনে করে, এই অবৈধ সরকরের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠ ও অবাধ হতে পারে না। সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নাই।
সভায়, বান্দরবান জেলায় কেএনএফ (কু-কি-চিন) এর হামলায় ব্যাংক ও অস্ত্র লুট এবং পাবর্ত্য এলাকায় বিরাট অংশে স্বায়ত্বশাসন দাবী নিয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে এই ধরনের দাবী বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত।
সভায়, ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরাইল থেকে দুটি কার্গো বিমানের অবতরন যা সর্বমহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে: বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় ইসরাইলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরেও বিমানগুলি তেলআবিব থেকে ঢাকা বিমান বন্দরে সরাসরি অবতরন এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃক প্রদত্ত বক্তব্য গ্রহন যোগ্য নয়। উপরন্ত বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস ইউরোপে পরিবহনের বিষয়টি বিজেএমই অস্বীকার করায় জনমনে আরো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যখন ইসরাইল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমন, প্যালেস্টাইনিদের নির্বিচারে হত্যা সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে সেই সময় ইসরাইল থেকে ঢাকায় বিমান অবতরন রহস্যময়তার সৃষ্টি করেছে। সভা অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবার দাবি জানায়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments