ডেস্ক রিপোর্ট:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আইন ও প্রশাসনের কোন প্রকার তোয়াক্কা না করে প্রতিনিয়তই তিন ফসলি জমির মাটি কাটার মহোৎসবে মেতেছে প্রভাবশালী একটি মহল। এর ফলে ওই এলাকার কৃষি জমিসমূহ ভাঙন ও জমিতে ফসল উৎপাদন করতে না পেরে অনেকটাই নির্বিকার হয়ে পরেছে স্থানীয় কৃষকরা।
অন্যদিকে, লতব্দী ইউনিয়নের উত্তর পাশে ধলেশ্বরী নদীর পাড় ঘেষে ১২ থেকে ১৫টি অবৈধ ইটের ভাটা এসব প্রভাবশালী ও তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে। এসব অবৈধ ইটের ভাটা স্থানীয় গাছপালা, কাঠ-লাকড়ি অথবা পরিবেশ দুষণকারী পুরনো টায়ার পুড়িয়ে ব্যবহার করা হচ্ছে। যার ফলে ইট ভাটার ধোয়ায় পরিবেশ এমনভাবে নষ্ট হয়েছে যে ফসলি জমিতে কোনো ফসলই হচ্ছে না। পাশাপাশি মানুষের বিভিন্ন রোগ, শ্বাস কষ্ট, হাঁচি কাশিসহ চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
এই অবস্থায় এসব প্রভাবশালীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন না কেউ। অসহায় হয়ে সবাই এখন প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। কেননা প্রধানমন্ত্রী নিজে বলেছেন কোন ফসলি জমি নষ্ট করা যাবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে ফসলি জমির বিকল্প নেই।
আজ শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে অবৈধধভাবে ফসলি জমির মাটি কাটা ও বালু উত্তোলন এবং পরিবেশের মারাত্মক বিপর্যয় প্রতিরোধে এক মানববন্ধনে এ হস্তক্ষেপ চান কৃষকরা।
মানববন্ধনের পাশাপাশি এ বিষয়ে দিনব্যাপী ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী “কৃষক বাঁচাও”ও প্রদশিত করা হয়। দুপুর ১১টা থেকে এই প্রদর্শনী চলে বিকেল ৬টা পযন্ত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভুক্তভোগী এলাকা সিরাজদিখান উপজেলার লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক। এছাড়াও ভুক্তভোগী সাধারণ কৃষক, জনগণ ও মুন্সিগঞ্জের ১৪টি সংগঠনের কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ। ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এর কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এন আই খান) প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন আলোকচিত্রশিল্পী মা ফজিলা বেগম|
অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল আলম রাজু, এলাকাবাসীর পক্ষে থেকে সাজ্জাদ নূর, শুভেচ্ছা বক্তব্য দেন আলিম বাদশা, শিশু বক্তা পদ্মহেম পাবন। আর সঞ্চালনায় ছিলেন মহসীন আহমেদ স্বপন।
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে চরম হতাশা ও ক্ষোভে উৎপাদিত পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষকরা। উৎপাদন ব্যয়ের তুল ...
হাসান মামুন, পিরোজপুর: দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুরে একসময় লিচু চাষের কথা ছিল প্রায় অকল্পনীয়। সেই ধারণাকে বদলে দিয়ে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের প্রান্তিক কৃষক হংসপতি মিস্ত্রী গড়ে তুলেছে ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিলের বন্যাক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার, ৬ জুন সকাল ১১টায় ...
খুলনা অফিস: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে কুমির ...
সব মন্তব্য
No Comments