কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় একই ওয়ার্ডের পাঁচ জন ইউপি সদস্য প্রার্থী এক মঞ্চে বক্তব্য রেখেছেন। একই সুরে বললেন তারা উন্নয়নের কথা। আর প্রত্যেকে ভোটারদের কাছে দোয়া চেয়ে নিজ নিজ মার্কায় ভোট চাইলেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বালুর মাঠে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষেদ সদস্য মো.ফিরোজ শিকদার। প্রার্থীরা হলো মো. ইসমাইল হাওলাদার ব্যাট প্রতীক, মো.আবুল কালাম সিকদার তালা পতীক, মো.মহিবুল্লাহ মুন্সি মোরগ প্রতীক, মো.খলিল মল্লিক টিউবওয়েল প্রতীক মো.জাকারিয়া মল্লিক ফুটবল প্রতীক। এ পাঁচজন টিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লড়ছেন। এসময় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীর পিতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।
অনুষ্ঠানে কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার সহ ওই ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদসহ নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments