স্টাফ রিপোটার: গণতন্ত্র পুনরুদ্ধার, মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধের আজ সোমবার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে। মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, শাহবাগ, পল্টন থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে আওয়ামীলীগ ও পুলিশ বিভিন্নস্থানে হামলা চালায়। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন আহত এবং গ্রেফতার হয়।
শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে দোলাই পাড়ে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শাহবাগ থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।
যাত্রাবাড়ী-ডেমরা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে এবং যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইল, কাজলা এলাকায় পিকেটিং করে।
রমনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মগবাজার ওয়ারলেস এলাকায় মিছিল করে।
পল্টন জোন ১ এর নেতৃবৃন্দ ও থানা এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিনগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন।
অবরোধ কর্মসূচি চলাকালে ৪৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ কামির হোসেন, বংশাল থানাধীন ৩৪নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক কাদের হোসেন, সদস্য মোঃ শুভসহ ১৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments