স্টাফ রিপোটার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের ঠিক তথ্যাবলীসহ দেশের ইতিহাস পরবর্তী প্রজন্মের মাঝে জাগরূক রাখতে ফিল্ম আর্কাইভের ভূমিকা অনন্য।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আর্কাইভ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যসচিব বলেন, চলচ্চিত্র হচ্ছে সময়ের প্রতিচ্ছবি। শত বছর পরের প্রজন্ম যাতে তাদের পূর্বসূরীদের জীবনাচরণ জানতে পারে, অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে সেজন্য ফিল্ম আর্কাইভের গুরুত্ব অপরিসীম।
ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, সোহানুর রহমান সোহান, ইলিয়াস কাঞ্চন বিশেষ অতিথি হিসেবে ও আর্কাইভের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল স্বাগত বক্তব্য দেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এর আগে অতিথি ও কর্মকর্তারা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
বক্তারা বিশ্বমানের ফিল্ম আর্কাইভ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমাদের ফিল্ম আর্কাইভের বিশ্বমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। উল্লেখ্য ১৯৭৮ সালের ১৭ মে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৮ সালের পয়লা নভেম্বর ভবনটি উদ্বোধন করেন।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments