দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের লক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ বিএনপি’র দুই শীর্ষ নেতা। শনিবার (১৪ জুন) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
উপজেলার রিফাইতপুর বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলহাজ¦ আলতাব হোসেন ও নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃবৃন্দ আমাদের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালনে আমরা সর্বদা বাধাগ্রস্থ হয়েছি এবং হচ্ছি। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র ৩টি ইউনিয়নে বিএনপি’র ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব ইউনিয়নেও দেখা গেছে পূর্ব থেকে একতরফা ভোটার তালিকা প্রস্তুত করা, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে পেশী শক্তি ব্যবহার করে জোরপূর্বক ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে কুপিয়ে জখম করে হাসপাতালে প্রেরণ, চিহ্নিত আওয়ামী লীগ কর্মীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জোরপূর্বক প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে তার প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করা সহ নানা অনিয়ম করছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও তার অনুসারীরা।
এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার বিএনপি নেতা আলহাজ¦ আলতাফ হোসেনকে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ¦াস্কর। তাই এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত করে দলীয় ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের পদ থেকে তারা পদত্যাগ করেন। এ সময় সংবাদ সম্মেল উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. রমজান আলী ও আবিদ হাসান মন্টি সরকার ও বিএনপি নেতা সেন্টু খান সহ বিএনপি দলীয় নেতৃবৃন্দ।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments