স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন শান্ত (২৯) ২। মোঃ স্বপন মন্ডল (৩০) ও ৩। নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মোঃ জাকির হোসেন শান্তকে ও বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২:০৫ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা হতে মোঃ স্বপন মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৩১ (একত্রিশ)।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments