রাজশাহী অফিস: শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর ০১ জন চোরাকারবারী প্রাইভেট কারযোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক ০২০০ ঘটিকায় শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কারসহ (TOYATA SX CARINA) নিম্নবর্ণিত ০৩ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ মানিক মিয়া (৩৯), পিতা-শুকুর আলী, গ্রাম-চরতারা নগর, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মোঃ রজত আলী, গ্রাম-চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম-বড়বনগ্রাম রায়পাড়া, পোষ্ট-ছোপড়া, থানা-শাহমুগদম, জেলা-রাজশাহী
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments