রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ভূমিতে অধিকার নেই এমন জনগোষ্ঠী মানতা সম্প্রদায়। এসব ভূমিহীন মানতারা মৃত্যুর পর শেষ ঠিকানা কবরের জন্য এক টুকরো জমি দাবি করেছেন সরকারের কাছে।
বরিশাল সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের প্রথম মতবিনিময়কালে এ দাবি করেছেন মানতা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামিয়া আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)
সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, রিপোর্ট একাত্তর ডট কমের হেড অফ করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ, সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান,
সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী, দৈনিক আজকের বার্তা নিবার্হী সম্পাদক কাজী রাব্বি, মাই টিভি ব্যুরো প্রধান পারভেজ রাসেল প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস।
এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী করেছেন।
তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই বিকল্প পেশার দাবী করেছেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments