মো. এমরান আলী রানা, সিংড়া: নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাসষ্ট্যান্ড হতে বলিয়াবাড়ি আঞ্চলিক সড়কের বেহাল দশা। যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী ছোট বড় পরিবহণ ও মালবাহী পরিবহণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়কের বিভিন্ন স্থানে কাঁদামাটিসহ ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার পথচারী। ওই সব গর্তের উপর দিয়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, সিংড়া-বলিয়াবাড়ি আঞ্চলিক সড়কের প্রায় পাঁচ কিলোমিটার বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এ সড়কটি। এছাড়া সড়কটিতে বৃষ্টির পানি জমে কাঁদায় একাকার হয়ে গেছে। এমতাবস্থায় ওই জলাবদ্ধতার পানি ও কাঁদামাখা সড়কটি দিয়েই শত শত যানবাহনসহ হাজার হাজার পথচারী চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন।
দেখা গেছে, ঐ সড়কের সরকারপাড়া, পেট্রোল বাংলা, শোলাকুড়া, কতুয়াবাড়ি, মহেশচন্দ্রপুর ও বলিয়াবাড়ি একটু বৃষ্টি হলেই পানি জমে কাঁদায় পরিণত হয়।
ব্যবসায়ী রফিকুল ইসলাম ও আব্দুল মন্নাফ জানান, এই রাস্তার এরকম খারাপ অবস্থা বিগত চার বছর ধরে। জনগনের এত অসুবিধা হয় তবুও কর্তৃপক্ষের কোনো কিছুই যায় আসে না। আমরা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।
শারমিন জাহান ও মুর্শিদা বেগম নামের পথচারীরা বলেন, দীর্ঘদিন যাবৎ এ সড়কটি এরকম। সামান্য বৃষ্টি হলেই কাঁদামাটি মাড়িয়ে অনেক কষ্ট করে আমাদের যাতায়াত করতে হয়।
সোহেল রানা, শাহিন, হেলাল নামের রিক্সাচালকরা জানায়, এ সড়কে অনেক কষ্ট করে চলাচল করতে হয়। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যেন দ্রুত সড়কটি মেরামত করে দেয়া হয়।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রাহিম জানান, সিংড়া হতে নাজিরপুর পর্যন্ত ১৬ কি.মি. সড়ক নির্মাণের টেন্ডার হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments