নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের বড়বাজারস্থ সালতি পার্টি সেন্টার, ভূইয়া প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দলের এক সমন্বয় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকীন আলম। এ সময় কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানের নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।
সভায় নেত্রকোণার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে সংগঠনের ঐক্য, আদর্শ ও গণমানুষের কল্যাণে নিবেদিত থেকে দলকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments