মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আজ দুপুরে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার অহেতুক মারনাস্ত্র ব্যবহার বা কঠিনভাবে দমন না করে শান্তিপূর্নভাবে সমস্যার সমাধানে সবসময় বিশ্বাসী। মব তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রন করতে হবে বলে জানান উপদেষ্টা।
এসময়, ইলিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বৃষ্টি কম হওয়ায় ইলিশের সরবরাহ কম। তবে দেশের জনগনের চাহিদা মেটাতে এবং ইলিশের দাম নিয়ন্ত্রনে নজরদারি রয়েছে।পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান সরকার আন্তরিক বলেও জানান তিনি।
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন,রেজিষ্ট্রারসহ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments