ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আমরা সচেষ্ট রয়েছি এবং প্রধানমন্ত্রী এসকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের প্রতি খুবই যত্নবান।
তিনি আজ মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় স্পীকার সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন করেন এবং সংস্কারকৃত ভবনটি পরিদর্শন করেন। স্পীকার এ সময় সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এর পূর্বে তিনি সংস্কারকৃত ৪নং সদস্য ভবন প্রাঙ্গনে মীনা বাজারও উদ্বোধন করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন উম্মে কুলসুম স্মৃতি এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শওকত হাসানুর রহমান রিমন এমপি। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
জাতীয় সংসদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ তত্ত্বাবধানের জন্য স্পীকার জাতীয় সংসদের চীফ হুইপ এবং হুইপ ইকবালুর রহিমকে ধন্যবাদ প্রদান করেন। এছাড়াও তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, সংসদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সদস্য ভবন প্রাঙ্গনে মীনা বাজার স্থাপনে সকল ধরণের সহযোগিতার জন্য কাজী নাবিল আহমেদকেও তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপিসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments