রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞা ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা স্বাক্ষরিত একপত্রে তার এ দলীয় পদ স্থগিত করা হয়। ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মো. সিদ্দিকুর রহমানকে বার বার মৌখিকভাবে সর্তক করার পরেও তিনি সংশোধন না হওয়ায় তার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব তাদের ফেসবুক আইডিতে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করার পত্রটি পোষ্ট করে প্রকাশ করেন। এদিকে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সদস্য সচিব এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিতের এ পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments