জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নি নির্বাপনসহ দূর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে রবিবার (৬নভেম্বর) সকাল ১০টায় স্কুল ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রশক্ষিণ ও অগ্নি নির্বাপণে প্রাথমিক মহড় প্রদর্শন করা হয়। প্রশক্ষিণ প্রদান ও মহড়ার নেতৃত্ব দেন উপজেলা ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ওবাইদুল্লাহ। প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের আগুন নেভানো ও সেটির বিস্তার রোধে তাৎক্ষনিকভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি তুলে ধরেন। মহড়া টিমের সার্বিক সহযোগীতা করেন-ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান, জুবায়ের, হাফিজুল ও সাখাওয়াত। এ সময় উপস্থিত ছিলেন-স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুল ইসলাম, আব্দুস সবুর, আঃ রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসিরন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার বদরুজ্জাামন বদরু, শুভংকর মজুমদার, পলাশ হোসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য ছাত্র-ছাত্র ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, দমকল
বাহিনীর মহড়া শেষে শিক্ষার্থীদের মাধ্যমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments