ডেস্ক রিপোর্ট: ‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি গঠন করেছে ‘বীজন নাট্য গোষ্ঠী’। এ লক্ষ্যে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রুপায়ন বড়ুয়ার সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) আবিদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল, এডভোকেট উত্তম কুমার দত্ত, নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী, আশরাফুল করিম সৌরভ। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সাইফুল, খলিলুর রহমান, দোলন দেব, মুজিবর রহমান মুজিব, সাহাবউদ্দিন, এমরান হোসেন পাটোয়ারী। সভায় দুইটি পথ নাটক নিয়ে দ্রুত কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দল পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সহ দল প্রধান (১) রুপায়ন বড়ুয়া, সহ দল প্রধান (২) শামসুল আরেফিন শাকিল, সহ দল প্রধান (৩) মোহাম্মদ আলী ভূৃঁইয়া নিশান, সহ দল প্রধান (৪) ওমর ফারুক, সহ দল প্রধান (৫) সিপ্রা অর্থি, সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মর্জিনা তানজিনা লুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন আক্তার, কার্যকরী সদস্য ইমাম হোসেন রাসেল, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, মান্নান হিমেল, সৌরভ পাল, জয়নাল আবেদিন, আবদুল মান্নান, ঐশী, অপরুপ, মোহাম্মদ শাহিন, সুমন, এমরান, দিনা, মুন্না, শুভ্র।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments