মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে সাজু নামে ১০ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকায় কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
মৃত সাজু উপজেলার বেলতলী পদমপুর এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির দ্বিতীয় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাচাতো ভাই নাজিমের সঙ্গে কুলিক নদীতে গোসল করতে গিয়ে সাজু গোসল করার সময় একপর্যায়ে সে বেশি পানিতে ডুবে যায়। তার চাচাতো ভাই তাকে দেখে চিৎকার করতে থাকলে পরে স্থানীয়রা এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহসিন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments